নিখোঁজের দুই মাস পর মিলল ৩৮ টুকরো কঙ্কাল

সাভার প্রতিনিধি

সারাবাংলা

সাভারে মিলন নামে এক কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল উদ্ধারের ঘটনায় তিনজকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

2026-01-19T16:20:29+00:00
2026-01-19T18:04:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নিখোঁজের দুই মাস পর মিলল ৩৮ টুকরো কঙ্কাল
সাভার প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৪:২০ পিএম  আপডেট: ১৯.০১.২০২৬ ৬:০৪ পিএম  (ভিজিট : ২৮৯)
X

সাভারে মিলন নামে এক কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল উদ্ধারের ঘটনায় তিনজকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তারদেরকে জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ডের লোমহর্ষক তথ্য পেয়েছে তারা।

আজ সোমবার (১৯ জানুয়ারি) চাঞ্চল্যকর এ ঘটনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য দেন পিবিআইয়ের ঢাকা জেলার পুলিশ সুপার এম এন মোর্শেদ।

তিনি জানান, গত ২৯ সেপ্টেম্বর বিকেল ৪টায় নিজের অটোরিকশা নিয়ে বের হয় ১৫ বছরের মিলন। সেদিন রাত পার হলেও মিলন আর বাড়ি ফেরেনি। পরদিন তার মা আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। দেখতে দেখতে দুমাস পার হলেও মিলনের খোঁজ মেলেনি। ঘটনার দুমাস পর গত ১ ডিসেম্বর আশুলিয়া মডেল টাউন এলাকায় কাশবনের ভেতর থেকে মিলনের প্রায় ৩৮ টুকরা কঙ্কাল উদ্ধার করে পিবিআই। পরে সাভারের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

এম এন মোর্শেদ জানান, সেদিন বিকেলে অটোরিকশা নিয়ে বের হওয়ার পর মিলনের সঙ্গে দেখা হয় তার ঘনিষ্ঠ বন্ধু রনি ও সুমনের। রনি ও সুমন পরিকল্পিতভাবে মিলনকে শ্বাসরোধ করে হত্যা করে সেখানে কাশবনের ফেলে রেখে যায়।

পিবিআইয়ের এ কর্মকর্তা জানান, রনি, সুমন ও ভুক্তভোগী মিলন ছিল অনেক ঘনিষ্ঠ। মূলত হত্যাকারী রনি ও সুমন ঋণগ্রস্ত থাকায় তাকে খুন করে। হত্যার পর ছিনতাই হওয়া রিকশা ৬২ হাজার টাকায় বিক্রি করে তারা। এ ঘটনায় জড়িত তিনজকে গ্রেপ্তার করেছে পিবিআই।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy