গোলাপগঞ্জ বাজারে ফ্লাইওভার না করতে স্মারকলিপি

গোলাপগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিলেট-সুতারকান্দি চার লেন সড়কের ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ বাজার অংশে ফ্লাইওভার না করার দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।সোমবার (১৯ জানুয়ারি)

2026-01-19T19:29:41+00:00
2026-01-19T19:29:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গোলাপগঞ্জ বাজারে ফ্লাইওভার না করতে স্মারকলিপি
গোলাপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৭:২৯ পিএম   (ভিজিট : ৪৭৯)
X

সিলেট-সুতারকান্দি চার লেন সড়কের ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ বাজার অংশে ফ্লাইওভার না করার দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রফিকুল ইসলামের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর গোলাপগঞ্জ বাজারবাসীর পক্ষে স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করেন, সিলেট জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী বাজার হলো গোলাপগঞ্জ বাজার। সিলেট-সুতারকান্দি চার লেন বিশিষ্ট সড়কে ঐতিহ্যবাহী বাজারের উপর দিয়ে যদি ফ্লাইওভার নির্মাণ করা হয় তাহলে বাজারটি তার ঐতিহ্য হারাবে। ফ্লাইওভার নির্মাণ করা হলে বিরাট লোকসানে পড়বেন বাজারের ব্যবসায়ীসহ বহুতল ভবন মালিকগণ।

গোলাপগঞ্জ বাজারটি অত্যান্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে আরও বলা হয়, এখানে রয়েছে কৈলাশটিলা গ্যাস ফিল্ড, গোলাপগঞ্জ মডেল থানা, পৌরসভা, এলপিজি গ্যাস প্লান্ট, সরকারি এমসি একাডেমি, বহু শিক্ষাপ্রতিষ্ঠান, বহুতল ভবন ও দুই হাজারের বেশি ব্যবসা প্রতিষ্ঠান।

ব্যবসায়ীসহ জনসাধারণের দাবি, ফ্লাইওভার না করে এসএ, সিএস ও বিএস'র রেকর্ড অনুযায়ী সরকারি রাস্তা দখলমুক্ত করে প্রয়োজনে সকলের সুবিধামতো নতুন ভূমি অধিগ্রহন করেও যেন ফ্লাইওভারটি বাতিল করে বর্তমান রাস্তার উপর দিয়ে নতুন রাস্তা তৈরি করা হয়। 

তারা মনে করেন, ফ্লাইওভার করে রাস্তা তৈরি করলে ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ বাজারটি হয়ে যাবে মৃতপ্রায়, মারাত্মক ক্ষতিগ্রস্থ হবেন ব্যবসায়ীবৃন্দ, সাধারণ জনগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। আবার ফ্লাইওভার ও রাস্তা দুটি যদি এক সাথে করা হয় তাহলে অধিগ্রহন করতে হবে অধিকতর ভূমি এতেও ক্ষতিগ্রস্থ হবেন ব্যবসায়ীবৃন্দ ও বহুতল ভবন মালিকগণ।

গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি বিলাল আহমদ বলেন, রাস্তা না হওয়ার পক্ষে আমরা নই। আমাদের প্রাণে দাবি সিলেট-সুতারকান্দি ৪লেন সড়ক৷ গোলাপগঞ্জ বাজার অংশে ফ্লাইওভার না করে বর্তমান রাস্তার উপর দিয়ে যেন রাস্তাটি সংস্কার ও সম্প্রসারণ হয় এবং যতো দ্রুত সম্ভব খুবই দ্রুততার সাথে যেন রাস্তার কাজটি শুরু করা হয়। এতে আমরা ব্যবসায়ীসহ জনসাধারণ সর্বাত্মক সহযোগিতা করব।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy