প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১০:৫৯ এএম (ভিজিট : ২৪০)

X
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে গতিশীল ও সাংগঠনিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
পাকুন্দিয়া পৌর বিএনপির উদ্যোগে সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জালাল উদ্দীন।
পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এস. এম. মিনহাজ উদ্দিন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সুজন-এর সঞ্চালনায় সভায় উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বর্ধিত সভায় পাকুন্দিয়া পৌরসভার ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।
সভা শুরুর আগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা এবং দলীয় নেতাকর্মীদের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।