খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গাছা থানা বিএনপি উদ্যোগে দোয়া মাহফিল

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গাছা থানা বিএনপির

2026-01-20T12:31:12+00:00
2026-01-20T12:31:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গাছা থানা বিএনপি উদ্যোগে দোয়া মাহফিল
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১২:৩১ পিএম   (ভিজিট : ৬৮)
X

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গাছা থানা বিএনপির উদ্যোগে  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

গাজীপুর মহানগরের গাছা থানার ৩৭ নং ওয়ার্ড কুনিয়া শহীদ আহসান উল্লাহ মাষ্টার উচ্চ বিদ্যালয়ে গাছা থানা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, কর্মজীবী দলের যৌথ উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 
 
গাছা থানা বিএনপি সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ এর সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক ইন্জিঃ মোঃ ইদ্রিস আলী পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-২ আসনের বিএনপির মনোনীত স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোঃ সালাউদ্দিন সরকার। 

তিনি তাঁর বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আজীবন আপসহীন ভূমিকা পালন করেছেন। তাঁর রাজনৈতিক ত্যাগ ও অবদান জাতি চিরদিন স্মরণ করবে। 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী মোঃ জসিম উদ্দিন বাট,  গাজীপুর মহানগর বিএনপি নেতা সরকার শাহানুর ইসলাম রনি।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ সরাফত হোসেন, গাজীপুর মহানগর কর্মজীবী দলের সহ-সভাপতি মো রাজু আহম্মেদ শাহিন, বিএনপি নেতা মোঃ মিজা শফিকুল ইসলাম সফি, মোঃ মিলন চৌধুরী, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আলী, গাজীপুর মহানগর ছাত্রদলের যুগ্ন আহবায়ক মমিনুল ইসলাম মমিন, টঙ্গী থানা বিএনপির নেতা এডঃ জালাল খান সারোয়ার, গাছা থানা কর্মজীদ দলের সহ-সভাপতি মোঃ আবুল কালাম বেপারী, মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ আফসার উদ্দিন, হুমায়ুন কবির ভান্ডারী প্রমুখ। 

দোয়া মাহফিল অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল,কর্মজীবী দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা, দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র ও মানুষের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy