তালায় পুলিশ পরিচয়ে ২ কোটি টাকা ডাকাতি

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সারাবাংলা

সাতক্ষীরার তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের গনেশপুর গ্রামে পুলিশ পরিচয়ে ভয় দেখিয়ে প্রায় ২ কোটি টাকা ডাকাতির ঘটনা ঘটেছে।মঙ্গলবার

2026-01-20T16:45:04+00:00
2026-01-20T16:45:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তালায় পুলিশ পরিচয়ে ২ কোটি টাকা ডাকাতি
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৪:৪৫ পিএম   (ভিজিট : ৫৩১)
X

সাতক্ষীরার তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের গনেশপুর গ্রামে পুলিশ পরিচয়ে ভয় দেখিয়ে প্রায় ২ কোটি টাকা ডাকাতির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার গভীর রাতে পোল্ট্রি ব্যবসায়ী রুহুল আমিনের খামারবাড়িতে সংঘটিত এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের বেলায় ৪–৫ জনের একটি সংঘবদ্ধ দল নিজেদের পুলিশ পরিচয় দিয়ে রুহুল আমিনের খামারবাড়িতে প্রবেশ করে। তারা রুহুল আমিনের মা–বাবাকে জিম্মি করে ঘরে তল্লাশি চালায়। একপর্যায়ে তারা ঘরের ভেতর ও জ্বালানি ঘরে রাখা নগদ অর্থ নিয়ে নেয় এবং চলে যাওয়ার সময় একটি বাজি ফাটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে নির্বিঘ্নে পালিয়ে যায়।

ঘটনার পরপরই খবর পেয়ে খলিশখালী পুলিশ ক্যাম্পের এসআই ও পাটকেলঘাটা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরদিন মঙ্গলবার দুপুরে পাটকেলঘাটা ও তালা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নুরুল্লাহ ঘটনাস্থল ঘুরে দেখেন।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য আফরোজা বেগম জানান, “আমরা ঘুমিয়ে ছিলাম। তখন কয়েকজন এসে দরজায় নক করে বলে, আমরা থানার লোক। দরজা খুললে তারা বলে, তোমাদের বাড়িতে আওয়ামী লীগের লোক আছে এবং অস্ত্র আছে। কিছুই না পেয়ে আমাকে কথা বলতে নিষেধ করে ঘরে থাকা প্রায় ১০ লাখ টাকা নেয়। পরে জ্বালানি ঘরের মেটের ভেতর রাখা প্রায় ২ কোটি টাকা নিয়ে যায়।”

পোল্ট্রি ব্যবসায়ী রুহুল আমিন জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। খবর পেয়ে এসে পুরো বিষয়টি জানতে পারেন।

এদিকে পুলিশ জানিয়েছে, ঘটনাটি রহস্যজনক বলে মনে হচ্ছে। পুলিশ বলছে, এত বড় অঙ্কের টাকা লুট হলেও কোনো মারধর, ভাঙচুর কিংবা অস্ত্র প্রদর্শনের ঘটনা ঘটেনি, যা সন্দেহের জন্ম দিচ্ছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও কৌতূহল সৃষ্টি হয়েছে। এলাকাবাসী বিষয়টির প্রকৃত রহস্য উদঘাটনে জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy