প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৬:২৪ পিএম (ভিজিট : ১০৫)

X
নীলফামারীতে শিশু বিবাহ বন্ধে ধর্মীয় নেতা-কাজী ও বিবাহ নিবন্ধনকারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০জানুয়ারী) সকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নীলফামারী এরিয়া প্রোগ্রাম এর আয়োজনে সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের হল রুমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, সংরক্ষিত ইউপি সদস্য, ইমাম, ধর্মীয় নেতা, কাজী, গ্রাম উন্নয়ন কমিটির সদস্যদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার ইব্রাহিম তালুকদার, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রহিম ও ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য বিনয় কুমার রায়, পলাশবাড়ী পরশমনি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক করুনা কান্ত রায়, পূর্ব বামনডাঙ্গা জামে মসজিদের খতিব মাওলানা মোঃ রমজান আলী, নটখানা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ ফিরোজ আলম, প্রোগ্রাম অফিসার মৈত্রী স্লানসহ আরো অনেকে।