জুলাই অভ্যুত্থানে ১৪শ প্রাণের বিনিময়ে বাংলাদেশ মুক্ত হয়েছিলো: উপদেষ্টা আদিলুর রহমান খান
লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ১:২৭ পিএম (ভিজিট : ৬৫)

X
২৪শে জুলাই অভ্যুত্থানে ১৪০০ তরুণের প্রাণের বিনিময়ে বাংলাদেশ মুক্ত হয়েছিলো। তাই জুলাই সনদের পক্ষে জনগণের সমর্থন জরুরি, যাতে নতুন বাংলাদেশ গড়ে তোলা যায় এবং ফ্যাসিবাদ ফিরতে না পারে।
২১ জানুয়ারী সকাল ৯ ঘটিকায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা পরিষদ মিলনায়তনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ সভায় স্থানীয় সরকার, শিল্প ও গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান তার বক্তব্যে এ কথা বলেন।
সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা. নাজমা নাহার এবং শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান উপস্থিত ছিলেন। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু।