পোরশায় ইসলামী আন্দোলন নেতার জামায়াতে যোগদান

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ পোরশা শাখার নেতা প্রভাষক শরিফুল ইসলাম জামায়াতে ইসলামী বাংলাদেশে যোগদান করেছেন।তিনি উপজেলার বারিন্দা ফাজিল

2026-01-21T16:50:08+00:00
2026-01-21T16:50:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পোরশায় ইসলামী আন্দোলন নেতার জামায়াতে যোগদান
পোরশা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৪:৫০ পিএম   (ভিজিট : ৯৩)
X

ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ পোরশা শাখার নেতা প্রভাষক শরিফুল ইসলাম জামায়াতে ইসলামী বাংলাদেশে যোগদান করেছেন। 

তিনি উপজেলার বারিন্দা ফাজিল মাদ্রাসার আরবী বিভাগের প্রভাষক। তিনি উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছিলেন। তিনি মঙ্গলবার জামায়াতের দলীয় সদস্য ফরম পূরণ করে ইসলামী আন্দোলন থেকে বের হয়ে জামায়াতে ইসলামীতে যোগদান করেন। 

জামায়াতে যোগদান করার বিষয়ে প্রভাষক মাওলানা শরিফুল ইসলাম বলেন, ইসলামী আন্দোলনের নেতারা বড় বড় হুজুরদের গালিগালাজ করতেও দ্বিধাবোধ করেন না। এছাড়াও ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের কার্যকলাপ দেখে তার খারাপ লাগায় তিনি ওই দল থেকে বের হয়ে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন বলে জানান। 

বিষয়টি উপজেলা জামায়াতের সেক্রেটারী শরিফুল ইসলাম নিশ্চিত করেছেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy