মেহেরপুরে সংসদ নির্বাচন ও গণভোট প্রচারের রিকশার উদ্বোধন

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সফল করার লক্ষ্যে মেহেরপুরে ভোটারদের সচেতন করতে “ভোটের রিকশা” এর আনুষ্ঠানিক উদ্বোধন

2026-01-21T16:54:17+00:00
2026-01-21T16:54:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মেহেরপুরে সংসদ নির্বাচন ও গণভোট প্রচারের রিকশার উদ্বোধন
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৪:৫৪ পিএম   (ভিজিট : ৪০)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সফল করার লক্ষ্যে মেহেরপুরে ভোটারদের সচেতন করতে “ভোটের রিকশা” এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ফিতা কেটে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ড. সৈয়দ এনামুল কবির।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ড. সৈয়দ এনামুল কবির বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভোটের রিকশার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ভোটাধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সিভিল সার্জন, জেলা তথ্য অফিসার আব্দুল আল মামুনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ভোটের রিকশা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় প্রচারণা চালিয়ে ভোটারদের নির্বাচন ও গণভোট সম্পর্কে উদ্বুদ্ধ করবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy