মানিকগঞ্জে তিনটি আসনে ১৯ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

মানিকগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

মানিকগঞ্জের তিনটি সংসদীয় আসনের প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।বুধবার (২১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত মানিকগঞ্জ

2026-01-21T16:59:01+00:00
2026-01-21T16:59:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মানিকগঞ্জে তিনটি আসনে ১৯ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৪:৫৯ পিএম   (ভিজিট : ২৭০)
X

মানিকগঞ্জের তিনটি সংসদীয় আসনের প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানা আনুষ্ঠানিকভাবে এসব প্রতীক বরাদ্দ দেন।

জানা গেছে, মানিকগঞ্জ-১, ২ ও ৩ আসনে মোট ১৯ জন প্রার্থী এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতীক বরাদ্দের ফলে প্রার্থীরা আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন।

মানিকগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এ জিন্নাহ কবীর, জামায়াত মনোনীত প্রার্থী ডা. আবু বক্কর সিদ্দিক, স্বতন্ত্র প্রার্থী তোজাম্মেল হক তোজাসহ মোট ৬ জন প্রার্থী প্রতীক পেয়েছেন।

মানিকগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত, জাতীয় পার্টির প্রার্থী এস এম আব্দুল মান্নান এবং জামায়াতের নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী সালাউদ্দিনসহ মোট ৪ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

এদিকে মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতা, জামায়াতের ১০ দলীয় জোটের প্রার্থী সাঈদ নূরসহ মোট ৯ জন প্রার্থীর মাঝে নির্বাচনী প্রতীক বিতরণ করা হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানা বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী স্বচ্ছ ও নিরপেক্ষভাবে মানিকগঞ্জের তিনটি আসনে ১৯ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন করা হয়েছে। এবং যেকোনো পরিস্থিতি মোকাবেলায় উপজেলা পর্যায়ে দুজন করে ম্যাজিস্ট্রেট আছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy