প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৪:৫৩ পিএম (ভিজিট : ১৫৬)

X
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজারে প্রতীক বরাদ্দ, স্বতন্ত্র প্রার্থী আঙ্গুর পেয়েছেন কলস) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ বুধবার (২১ জানুয়ারি) বিকেলে সম্পন্ন হয়েছে।
নির্বাচনে ব্জিএনপি থেকে নজরুল ইসলাম আজাদ ধানের শীষ, জামায়াতের প্রার্থী অধ্যাপক ইলিয়াছ মোল্লা দাড়িপাল্লা, সাবেক এমপি আতাউর রহমান খান আঙ্গুর স্বতন্ত্র থেকে কলস, গনঅধিকার পরিষদের প্রার্থী কামরুল ইসলাম ট্রাক, বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী মো: আবুল কালাম রিকশা ও কমিউনিষ্ট পার্টির হাফিজুল ইসলাম কাস্তে প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
এর আগে বাছাই পর্বে যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে এরা হলেন ইসলামী আন্দোলনের মুফতি হাবিব উল্লাহ, রিপাবলিকান পাটির মো: আবু হানিফ হৃদয়, স্বতন্ত্র প্রার্থী আঃ আউয়াল ও স্বতন্ত্র প্রার্থী মো: মিনহাজুর রহমান ।
বাতিল হওয়া মনোনয়নপত্রগুলোর মধ্যে বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থী আবু হানিফ হৃদয়ের মনোনয়নপত্র বাতিল হয় ঋণ খেলাপির কারণে। স্বতন্ত্র প্রার্থী আব্দুল আউয়াল ও মিজানুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয় এক শতাংশ ভোটারের স্বাক্ষর সঠিক না পাওয়ায়। এছাড়া হলফনামা সঠিক না থাকা এবং প্রস্তাবকারী ও সমর্থনকারীর তথ্য অসম্পূর্ণ থাকায় বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী হাবিবুল্লাহর মনোনয়নপত্র বাতিল করা হয়।
উপজেলা নির্বাহীকর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসাদুর রহমা্ন বিষয়টি নিশ্চিৎ করেছেন।