পাবনার ৫ আসনের মধ্যে ৩টি আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ

স্টাফ রিপোর্টার, পাবনা

সারাবাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার পাঁচটি আসনের মধ্যে তিনটি আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।বুধবার

2026-01-21T17:01:08+00:00
2026-01-21T17:01:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাবনার ৫ আসনের মধ্যে ৩টি আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ
স্টাফ রিপোর্টার, পাবনা
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৫:০১ পিএম   (ভিজিট : ১২২)
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার পাঁচটি আসনের মধ্যে তিনটি আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। 

বুধবার সকাল থেকে জেলার রিটানিং কর্মকর্তা জেলা প্রশাসকের কার্যালয়ে এই প্রতিক বরাদ্দ দেওয়া হয়। জেলার রিটানিং কর্মকর্তা জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা তিনটি আসনের ১৮ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেন। 

উল্লেখ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন পাবনা-১ ও ২ আসনের জন্য নতুন তফসিল ঘোষণা করে। নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন অনুযায়ী, এ দুই আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে দেশের অন্য আসনগুলোর মতো আগামী ১২ ফেব্রুয়ারিতেই। 

নতুন তফসিল অনুযায়ী, ১৯ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই করবেন রিটার্নিং কর্মকর্তা। মনোনয়নপত্র বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ২০ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি করা হবে ২৫ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ২৬ জানুয়ারি। ২৭ জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর আনুষ্ঠানিকভাবে শুরু হবে নির্বাচনী প্রচার।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy