চুয়াডাঙ্গায় ডিবির অভিযানে ‘নতুন ভারতীয় মাদক’ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় নতুন মাদকদ্রব্য ইসকাফ (ESkuf) উদ্ধার করেছে।চুয়াডাঙ্গা

2026-01-21T17:38:40+00:00
2026-01-21T17:50:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চুয়াডাঙ্গায় ডিবির অভিযানে ‘নতুন ভারতীয় মাদক’ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৫:৩৮ পিএম  আপডেট: ২১.০১.২০২৬ ৫:৫০ পিএম  (ভিজিট : ৯০)
X

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় নতুন মাদকদ্রব্য ইসকাফ (ESkuf) উদ্ধার করেছে। 

চুয়াডাঙ্গা ডিবির ওসি কামরুজ্জামান জানান, বুধবার (২১ জানুয়ারি) ভোর ৬টর দিকে দামুড়হুদা থানার নাটুদহ ইউনিয়নের জগন্নাথপুর বাজার পাড়া মসজিদের সামনে পাকা সড়কে নিয়মিত চেকপোস্ট ডিউটির সময় একটি প্রাইভেট কারের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিকে থামানোর সংকেত দেয়া হয়। কিন্তু চালক সংকেত অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে।  ডিবির ডিউটিরত একটি মাইক্রোবাসে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে ডিবির অভিযানিক টিম ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় প্রাইভেট কারটি আটক করা হয়। গাড়ির ভেতরে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। 

এরা হলো-রাজবাড়ী লক্ষীকোল এলাকার মৃত জব্বার সর্দার এর ছেলে মোঃ সাইদুল সরদার (৩৯), ও রাজবাড়ী বিনোদপুর কেয়াম উদ্দিন মল্লিকের ছেলে মোঃ শহীদুল ইসলাম (৩৫)।

প্রাইভেট কারটি তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে মোট ৮৪০ বোতল নেশাজাতীয় ভারতীয়  মাদকদ্রব্য ইসকাফ (ESkuf) উদ্ধার করা হয়।  যার আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ ২০ হাজার টাকা। এছাড়া একটি রেড ওয়াইন রঙের Premio প্রাইভেট কার (মূল্য আনুমানিক ২৫ লাখ টাকা), একটি বাটন মোবাইল ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করে পুলিশ ।

এ ঘটনায় আটক দুই আসামির বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

বুধবার দুপুর দেড়টায় চুয়াডাঙ্গার পুলিশ সুপারের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অবস) জামাল আল নাসের সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy