ঈদগাঁওয়ে ছিনতাইয়ের শিকার ফেরিওয়ালা

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারের ঈদগাঁওয়ে মশারি বিক্রেতা এক ফেরিওয়ালা ছিনতাইয়ের শিকার হয়েছে। ভুক্তভোগী আরিফ গোপালগঞ্জ জেলার বাসিন্দা বলে জানা গেছে। ২২

2026-01-22T13:21:03+00:00
2026-01-22T13:21:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঈদগাঁওয়ে ছিনতাইয়ের শিকার ফেরিওয়ালা
ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১:২১ পিএম   (ভিজিট : ১৯০)
X

কক্সবাজারের ঈদগাঁওয়ে মশারি বিক্রেতা এক ফেরিওয়ালা ছিনতাইয়ের শিকার হয়েছে। ভুক্তভোগী আরিফ গোপালগঞ্জ জেলার বাসিন্দা বলে জানা গেছে। ২২ জানুয়ারি (বৃহস্পতিবার)  সকালে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে। 

অভিযোগে জানা গেছে, মশারি ফেরিওয়ালা আরিফ এদিন সকালে বর্নিত এলাকায় গেলে এ সময় তিনজন ব্যক্তি মশারি কেনার কথা বলে তাঁকে খালের ধারে নিয়ে যায়। সেখানে পৌঁছানো পর তারা ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তাঁর কাছ থেকে মোবাইল ফোন, নগদ ২ হাজার ৫০০ টাকা ও দুটি মশারি ছিনিয়ে নেয়।

আরিফ জানায়, ঘটনাটি এলাকার কিছু নেশাগ্রস্ত ব্যক্তির মাধ্যমে সংঘটিত হয়েছে। তিনি স্থানীয়দের কাছ থেকে  জানতে পেরেছেন জালালাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কজন ব্যক্তি এ ঘটনার সঙ্গে জড়িত রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এদিকে ছিনতাইয়ের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বেড়েছে। বিশেষ করে ফেরি- পথচারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। তারা এ ধরনের অপরাধ রোধে দ্রুত তদন্ত করে দোষীদের শনাক্ত ও আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।  তবে, এ ঘটনায় থানা পুলিশ প্রশাসনের তাৎক্ষণিক কোন বক্তব্য পাওয়া যায়নি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy