প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১:৪৬ পিএম (ভিজিট : ২১৫)

X
সিরাজগঞ্জে নায়েক/কনস্টেবল থেকে এএসআই (নিরস্ত্র) পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত দুই পুলিশ সদস্যকে র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি পদোন্নতিপ্রাপ্ত সদস্যদের হাতে র্যাংক ব্যাজ তুলে দেন।
এ সময় পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও শৃঙ্খলার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান, পুলিশ লাইন্সের সশস্ত্র পুলিশ পরিদর্শক মো. আশরাফ আলী, মো. হাফিজুর রহমানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।