চট্টগ্রাম-৯ আসনে ইসলামিক ফ্রন্ট প্রার্থীর গাড়িতে হামলা

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ আসনের বৃহত্তর সুন্নী জোট সমর্থিত ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মাওলানা মুহাম্মদ ওয়াহেদ

2026-01-22T20:39:12+00:00
2026-01-22T20:39:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রাম-৯ আসনে ইসলামিক ফ্রন্ট প্রার্থীর গাড়িতে হামলা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৮:৩৯ পিএম   (ভিজিট : ১২৮)
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ আসনের বৃহত্তর সুন্নী জোট সমর্থিত ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে নগরের কোতোয়ালী থানাধীন সিরাজউদ্দৌলা রোড এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, অজ্ঞাত স্থান থেকে দুর্বৃত্তরা ঢিল নিক্ষেপ করলে প্রার্থীর ব্যবহৃত গাড়ির সামনের কাচ ভেঙে যায়। ঘটনার সময় মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ গাড়ির ভেতরেই অবস্থান করছিলেন।

চেয়ার প্রতীকের এই প্রার্থী বলেন, নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই এ ধরনের হামলার ঘটনায় আমি ও আমার সহযোগীরা আতঙ্কিত। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

কোতোয়ালী থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, হামলার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy