প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৫:৫৬ পিএম (ভিজিট : ১৭৪)

X
ফরিদপুরের সালথায় সিয়াম শেখ (১২) নামে স্কুল ছাত্র গলায় রশি দিয়ে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।
আজ শুক্রবার সকাল ১১ টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে এ আত্মহত্যার ঘটনা ঘটে।
সিয়াম শেখ ফুলবাড়িয়া গ্রামের দুবাই প্রবাসী ওবায়দুর শেখের ছেলে ও ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র।
স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ১১ টার দিকে ঘরের বারান্দার রুয়ার ( কাঠের) সাথে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় আত্মহত্যা করে সিয়াম। কি কারণে আত্মহত্যা করেছে, এবিষয়ে কেউ বলতে পারে না।
সালথা থানার ওসি তদন্ত মারুফ হাসান রাসেল বলেন, স্কুলছাত্রের আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে৷ তারা ঘটনাস্থল থেকে আসার পর আত্মহত্যার কারণ জানা যাবে।