চাঁদপুরে ডেভিল হান্টে আওয়ামী লীগ নেতা মশিউর গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি

সারাবাংলা

চাঁদপুরের ফরিদগঞ্জে চলমান ‘ডেভিল হান্ট’ অভিযানের ফেইজ–২ এ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন

2026-01-23T19:43:59+00:00
2026-01-23T19:43:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁদপুরে ডেভিল হান্টে আওয়ামী লীগ নেতা মশিউর গ্রেপ্তার
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৭:৪৩ পিএম   (ভিজিট : ১৪৬)
X

চাঁদপুরের ফরিদগঞ্জে চলমান ‘ডেভিল হান্ট’ অভিযানের ফেইজ–২ এ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য মশিউর রহমান মিটু (৫০)।

শুক্রবার বিকেলে ফরিদগঞ্জ থানার একটি বিশেষ দল উপজেলার ইসলামপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিনের নির্দেশে এবং তদন্ত অফিসার এমদাদুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সারাদেশের ন্যায় ফরিদগঞ্জেও চলমান ‘ডেভিল হান্ট’ অভিযানের আওতায় ফেইজ–২ এ তাকে গ্রেপ্তার করা হয়েছে। মশিউর রহমান মিটুকে ফরিদগঞ্জ বিএনপির পার্টি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন জানান, সারাদেশে চলমান আইনশৃঙ্খলা রক্ষার বিশেষ অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, চলমান অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধের সঙ্গে জড়িত কাউকেই আইনের আওতার বাইরে রাখা হবে না।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy