বিভক্ত না হয়ে ধানের শীষে কাজ করার আহবান কাজী আলাউদ্দিনের

সাতক্ষীরা প্রতিনিধি

সারাবাংলা

জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় দিনের মতো নির্বাচনী জনসভায় সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী আলাউদ্দিন বিএনপি

2026-01-23T20:24:58+00:00
2026-01-23T20:24:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিভক্ত না হয়ে ধানের শীষে কাজ করার আহবান কাজী আলাউদ্দিনের
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৮:২৪ পিএম   (ভিজিট : ৬৩)
X

জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় দিনের মতো নির্বাচনী জনসভায় সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী আলাউদ্দিন বিএনপি নেতা কর্মীর বিভক্ত না হয়ে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। 

শুক্রবার বিকালে গুনাকরকাটি প্রাইমারি স্কুল মাঠে কুল্যা ২ নম্বর ওয়ার্ড বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে জনসভার প্রধান আকার্ষণ কাজী আলাউদ্দিন বলেন, মনোনয়নের আগে সাতক্ষীরা ৩ আসন থেকে বিএনপির হাই কমান্ড আমাকে, ইঞ্জিনিয়ার মুকুল হোসেনকে, এবং ডাঃ শহিদুল আলম কে ডেকেছিলেন। সেখানে আমাদের মাঝে আলোচনা হয়েছিল যে মনোনয়ন পাবে আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে তার সাথে কাজ করব। কিন্তু দুঃখের বিষয় একজন  প্রার্থী তার কথা রাখলেও আর একজন প্রার্থী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের কথা অমান্য করে জামাতের উস্কানিতে স্বতন্ত্র নির্বাচন করছে। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে, এবং এই আসনে যদি বিএনপির মনোনীত প্রার্থী এমপি না হয় তাহলে সকল উন্নয়ন ব্যহত হবে। আমি আপনাদের কাছে অনুরোধ করব ধানের শেষে ভোট দিয়ে এই আসনটি বিএনপিকে উপহার দিবেন। 

কুল্যা বিএনপির সভাপতি মঞ্জুরুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ইঞ্জিঃ মোঃ আইয়ুব হোসেন (মুকুল)। 

এসময় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সভাপতি আবু জাহিদ সোহাগ, কেন্দ্র কৃষক দলের নেতা আমিনুর রহমান মিনি, উপজেলা বিএনপি নেতা শেখ আব্দুর রশিদ, বুধহাটা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রব প্রমুখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy