তারেক রহমানকে লাকসাম-মনোহরগঞ্জ থেকে সর্বোচ্চ ভোট দিব: আবুল কালাম

স্টাফ রিপোর্টার, কুমিল্লা

সারাবাংলা

বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবুল কালাম বলেছেন, আমরা লাকসাম-মনোহরগঞ্জ থেকে সর্বোচ্চ ভোট

2026-01-23T20:30:51+00:00
2026-01-23T20:30:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তারেক রহমানকে লাকসাম-মনোহরগঞ্জ থেকে সর্বোচ্চ ভোট দিব: আবুল কালাম
স্টাফ রিপোর্টার, কুমিল্লা
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৮:৩০ পিএম   (ভিজিট : ১৩৪)
X

বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবুল কালাম বলেছেন, আমরা লাকসাম-মনোহরগঞ্জ থেকে সর্বোচ্চ ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাবো। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে মনোহরগঞ্জ উপজেলার বরল্লা উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমন এক মার্কা এনেছেন যাকে সারাবিশ্ব চিনে। সারাবিশ্বের মানুষ খায়। জিয়াউর রহমান এমন মেধাবী লোক ছিলেন। তিনি দলের মার্কা বাছাইয়ে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। 

আবুল কালাম বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বিশ্বের একমাত্র নারী নেত্রী যার জানাজায় ১কোটি ৪০ লাখ লোক হয়েছিল। সারাবিশ্বে এমন কোনো নজির নেই যেখানে একজন রাজনৈতিক নেতা তার শেষ বিদায়ে এত মানুষের সম্মান পেয়েছেন। বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন। তিনি দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে অনেক ত্যাগ স্বীকার করেছিলেন। 

তিনি আরও বলেন, আজকে একটি দল মানুষকে বিভ্রান্ত করছে। মানুষের কাছ থেকে তার আইডি কার্ড, বিকাশ নম্বর নিচ্ছে। আপনারা সতর্ক থাকবেন। আপনাদের আইডি কার্ড নিয়ে ওরা ভুয়া আইডি কার্ড বানিয়ে আপনার ভোটাধিকার হরণ করার চেষ্টা করবে। আপনারা আপনাদের আইডি কার্ড কাউকে দেবেন না। এরা কখনোই দেশের স্বাধীনতা চায়নি। যারা দেশের মানুষের স্বাধীনতা চায়নি, তাদের ভোট দেওয়া যাবে না। 

মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারীর সভাপতিত্বে এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারওয়ার জাহান দোলনসহ উপজেলা ও উত্তর হাওলা ইউনিয়ন বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy