প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১০:২৩ এএম (ভিজিট : ১২৫)

X
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক, বাকেরগঞ্জ উপজেলার সর্ববৃহৎ সামাজিক সংগঠন “গর্বের বাকেরগঞ্জ”-এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং কবাই ইউনিয়নের কৃতি সন্তান মোঃ ওসমান গনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি কর্তৃক গঠিত মনিটরিং সেলের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।
সংগঠনটির পক্ষ থেকে ২২ জুন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তি প্রকাশের পরপরই বাকেরগঞ্জ উপজেলার জাতীয়তাবাদী আদর্শের নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মনিটরিং সেলের সদস্য হয়েছেন ওসমান গনি এমন সংবাদে বাকেরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল সহ দলের নেতাকর্মীদের উদচ্ছাসিত হতে দেখা যায়।দলের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
নেতাকর্মীরা জানান, মোঃ ওসমান গনি তার দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, সততা ও দক্ষতার মাধ্যমে দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তারা আরও আশাবাদ ব্যক্ত করেন যে, তার সাংগঠনিক যোগ্যতা ও নেতৃত্বগুণ তাকে জাতীয় পর্যায়ে আরও সুদৃঢ় অবস্থানে নিয়ে যাবে।
উল্লেখ্য, রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার মাধ্যমে মোঃ ওসমান গনি ইতোমধ্যেই বাকেরগঞ্জসহ বৃহত্তর অঞ্চলে একজন পরিচ্ছন্ন ও গ্রহণযোগ্য সংগঠক হিসেবে পরিচিতি লাভ।
বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন সংগঠন ও জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদচ্ছাসিত হওয়ার বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন ওসমান গনি, তিনি তার ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাসে সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং সকলের কাছে দোয়া চেয়েছেন যেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও দলের যেকোনো দ্বায়িত্ব পালন করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সুশৃঙ্খল নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আগামী প্রজন্মের বাসযোগ্য সুখী সমৃদ্ধ আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে পারেন।