ত্রয়োদশ সংসদ নির্বাচন নিজনিজ প্রার্থীকে বিজয়ী করতে পোরশায় নেতাদেরগণসংযোগ

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর পোরশায় নিজনিজ দলীয় প্রার্থীদের জেতানোর জন্য প্রার্থীসহ স্থানীয় নেতারা গণসংযোগ করছেন।

2026-01-24T12:11:52+00:00
2026-01-24T12:11:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ত্রয়োদশ সংসদ নির্বাচন নিজনিজ প্রার্থীকে বিজয়ী করতে পোরশায় নেতাদেরগণসংযোগ
পোরশা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১২:১১ পিএম   (ভিজিট : ৩৬)
X

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে  নওগাঁর পোরশায় নিজনিজ দলীয় প্রার্থীদের জেতানোর জন্য প্রার্থীসহ স্থানীয় নেতারা গণসংযোগ করছেন। ২১ জানুয়ারী প্রতীক বরাদ্দের পর থেকে তারা দিনরাত পোরশা উপজেলার বিভিন্ন এলাকায় ভোট চেয়ে লিফলেট বিতরণ সহ নানাভাবে প্রচার প্রচারনা চালাচ্ছেন। সাপাহার-পোরশা-নিয়ামতপুর তিন উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-১ আসন।

 ৪ লক্ষ ৭৪ হাজার ৬৫ জন ভোটারের আসনটিতে পোরশা উপজেলায় ভোটার সংখ্যা ১ লক্ষ ১২ হাজার ৭৬৬ জন। আসনটিতে ৫ জন সংসদ সদস্য প্রার্থী থাকলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও বিএনপি দলীয় প্রার্থী মোস্তাফিজুর রহমান এবং বিএনপি বহিস্কৃত সতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ডাঃ ছালেক চৌধুরীকে নিয়ে। দলীয় প্রার্থী মোস্তাফিজুর রহমানকে জেতানোর জন্য উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি তৌফিকুর রহমান চৌধুরী, বর্তমান সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক লায়ন মাসুদ রানা স্থানীয় নেতৃবৃন্দ পোরশার হাটবাজার সহ বিভিন্ন গ্রামে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা এবং জনসভা অব্যাহত রেখেছেন। বিএনপির ঘাটি খ্যাত এই আসনে তারা বিপুল ভোট পেয়ে সংসদ সদস্য হওয়ার প্রত্যাশা করছেন। গণসংযোগকালে মোস্তাফিজুর রহমান সহ নেতারা স্থানীয় ভোটারদের সাথে কুশল বিনিময় সহ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার আলোকে দেশ পরিচালনা সহ নানা উন্নয়নের কথা তুলে ধরছেন এবং ধানের শীষে ভোট চাচ্ছেন।

 স্থানীয় বিএনপি নেতারা জানান, অতীতের মত বিএনপি প্রার্থী ও নেতারা ভোটারদের সাথে মিসছেন এবং তাদের পরিবার ও স্বজনদের খোঁজখবর নিচ্ছেন। এসময় প্রার্থীকে কাছে পেয়ে ভোটাররাও উৎফুল্ল হয়ে উঠছেন। তারা জানান, ভোটারদের স্বতস্ফুর্ত সমর্থনে তারাও খুশি। তবে তারা স্থানীয় ভোটারদের সমর্থন নিয়ে আবারও ধানের শীষের প্রার্থীর বিজয় হবে বলে মনে করছেন। বিজয়ী হওয়ার কারন হিসাবে তারা বলেন, বিএনপির সময় এলাকার অনেক উন্নয়ন হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে দেশ আরো এগিয়ে যাবে। এজন্য তারা বিজয়ী হওয়ার আসা করছেন। অপরেিদক, গণসংযোগ চালিয়ে যাচ্ছেন সতন্ত্র প্রার্থী ডাঃ ছালেক চৌধুরী। সাবেক তিন বারের বিএনপি দলীয় এই সংসদ সদস্য দলীয় মনোনয়ন না পেয়ে সতন্ত্র প্রার্থী হয়েছেন। প্রতীক বরাদ্দ পেয়ে তিনি এলাকায় উপস্থিত হয়ে ভোট চাচ্ছেন এবং তার সময়ের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরছেন ভোটারদের কাছে। 

তিনি আশা করছেন তার অতীতকে দেখে ভোটাররা তাকে বিজয়ী করবেন। এছাড়াও জামায়াত প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম ও ইসলামী আন্দোলন প্রার্থী মাওঃ আব্দুল হক শাহ স্থানীয় দলীয় নেতৃবৃন্দকে নিয়ে দিনরাত গণসংযোগ ও জনসভা চালিয়ে যাচ্ছেন। তারা দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বিভিন্ন এলাকায় গিয়ে দলীয় কর্মকান্ডের কথা তুলে ধরছেন এবং ভোট পেয়ে যে উন্নয়ন করবেন তা তুলে ধরে ভোট প্রার্থনা করছেন। নওগাঁ-১ এ এবার জামায়াত প্রার্থীর বিজয় হবে বলে স্থানীয় নেতারা আশা করছেন। বসে নেই জাতীয়পার্টি প্রার্থী আকবর আলী কালু। তিনিও দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy