পাবনায় কলাবাগান থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার

পাবনা প্রতিনিধি

সারাবাংলা

পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের মনোহরপুর পুকুরপাড়ায় একটি কলা বাগান থেকে হাসিবুর সরদার (১৭) নামের এক কিশোরের মরদেহ

2026-01-24T12:20:44+00:00
2026-01-24T12:20:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাবনায় কলাবাগান থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার
পাবনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১২:২০ পিএম   (ভিজিট : ৩২)
X

পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের মনোহরপুর পুকুরপাড়ায় একটি কলা বাগান থেকে হাসিবুর সরদার (১৭) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার বেলা ১০ টায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

নিহত কিশোর ওই এলাকার জহির সরদার ওরফে জহির ঘরামির ছেলে। 

পাবনা সদর থানার উপপরিদর্শক আল আমিন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ওই এলাকার আজমল পেশকারের তালাবদ্ধ কলা বাগান থেকে উপুর হয়ে পড়ে থাকা অবস্থায় প্যান্ট ও জ্যাকেট পরিহিত এবং মাথায় গরম লাল টুপি পড়াবস্থায় লাশ উদ্ধার করা হয়। তিনি বলেন, লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। মৃত্যুর সঠিক কারন জানা যায়নি। অনুসন্ধান চলছে। 

নিহতের পরিবার জানায়, শুক্রবার বিকেল থেকে হাসিবুর বাসায় ছিল না। ধারনা করছে বন্ধুরা তাকে পরিকল্পিত ভাবে হত্যা করে লাশ ওই স্থানে ফেলে রেখে গেছে। তারা সঠিক তদন্ত করে বিচার দাবী করেন। 

এ ঘটনায় থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।  





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy