ইসলামপুরে ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণে পরিচ্ছন্নতা অভিযান

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

সারাবাংলা

জামালপুরের ইসলামপুর উপজেলায় একটি ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণে দৃষ্টান্তমূলক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে সামাজিক সংগঠন ক্লিন আপ বাংলাদেশ ও

2026-01-24T14:48:37+00:00
2026-01-24T14:48:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইসলামপুরে ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণে পরিচ্ছন্নতা অভিযান
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ২:৪৮ পিএম   (ভিজিট : ৪৫)
X

জামালপুরের ইসলামপুর উপজেলায় একটি ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণে দৃষ্টান্তমূলক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে সামাজিক সংগঠন ক্লিন আপ বাংলাদেশ ও রক্ত সৈনিক।

শনিবার (২৪ জানুয়ারি) সংগঠন দুটির যৌথ উদ্যোগে ঐতিহাসিক স্থাপনাটির পরিবেশ পরিচ্ছন্ন ও সংরক্ষণযোগ্য করে তুলতে এই অভিযান পরিচালিত হয়। এতে ক্লিন আপ বাংলাদেশ ও রক্ত সৈনিকের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন।

অভিযান চলাকালে স্থাপনাটির চারপাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং পরিবেশকে নান্দনিক ও ব্যবহার উপযোগী করে তোলা হয়।

এ বিষয়ে এর আগে স্থানীয় শিক্ষক প্রযোজক, পরিচালক ও নাট্যকার সৈয়দ মাসুদ রাজা বলেন, স্থাপনাটি নিয়ে ভিন্নমত রয়েছে কেউ বলছেন এটি পাকিস্তান শাসনামলের, আবার কেউ বলছেন বাংলাদেশ স্বাধীনতার পর নির্মিত। তিনি একটি ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি তুলে ধরেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়।

তিনি ঐতিহাসিক স্থাপনাটির সংস্কার করে লাল-সবুজের সমন্বয়ে নতুন রূপ দেওয়ার পাশাপাশি এর আশপাশ পরিষ্কার করে একটি সাংস্কৃতিক কেন্দ্র অথবা ইসলামপুরের হারিয়ে যাওয়া ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের জন্য একটি জাদুঘরে রূপান্তরের প্রস্তাব দেন। একই সঙ্গে তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, পরিচ্ছন্নতা কার্যক্রমের পর প্রয়োজনীয় মেরামত ও সংরক্ষণমূলক কাজ সম্পন্ন করে প্রশাসন এ স্থাপনাটিকে ঘিরে একটি কার্যকর উদ্যোগ নেবে বলে তারা আশাবাদী।

এদিকে স্থানীয় সচেতন মহল ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণে এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy