প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৪:৩০ পিএম আপডেট: ২৪.০১.২০২৬ ৪:৩৮ পিএম (ভিজিট : ১০৮)

X
চাটখিল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ হাবিবুর রহমানের সম্মানে এক সংবর্ধনা সভা শুক্রবার বিকেলে চাটখিল প্রেসক্লাবের সাংবাদিক হাবিবুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সহ-সভাপতি জসিম মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গুলজার হোসেন সৈকতের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট আইনজীবি ও সাবেক সংসদ সদস্য এডভোকেট সালাহ উদ্দিন কামরান। সাংবাদিক হাবিবুর রহমান গত তিন বছরে ১৩টি জাতীয় ও ৪টি আন্তর্জাতিক পুরস্কার পাওয়ায় সাংবাদিকদের পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
উক্ত সভায় বক্তব্য রাখেন, প্রবীণ সাংবাদিক দীন মোহাম্মদ, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি আনোয়ারুল হায়দার, মামুন হোসেন, এ, এস, এম আবদুল আউয়াল সালেহ, শেখ ফরিদ, ইলিয়াস কাঞ্চন প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক মামুন চৌধুরী, আবু ছালেহ মাহমুদ চঞ্চল, সাইফুল ইসলাম বাবর, নুর আলম, মোজাম্মেল হোসেন লিটন, আলমগীর হোসেন হীরুসহ চাটখিলে কর্মরত অন্যান্য সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্য এডভোকেট সালাহ উদ্দীন কামরান বলেন, সাংবাদিক হাবিবুর রহমান চাটখিলের সাংবাদিকদের পথিকৃৎ, আপনারা তাকে সংবর্ধিত করায় আমি অত্যন্ত আনন্দিত। আমার জানামতে উপজেলা পর্যায়ে চাটখিলের মত সুসংগঠিত ঐতিহ্যবাহী প্রেসক্লাব খুব কমই আছে, তিনি তার শ্রম ও মেধা অর্থ দিয়ে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে চাটখিল প্রেসক্লাবকে এ পর্যায়ে নিয়ে এসেছেন।
সাংবাদিক হাবিবুর রহমান তার বক্তব্যে বলেন, আপনারা আজকে আমাকে যে সম্মান দেখিয়েছেন এটা আমার কোন কৃতিত্ব নয়, যিনি আমাকে সৃষ্টি করেছেন এটা একমাত্র তারই কৃতিত্ব। আপনারা আমার জন্য শুধু দোয়া করবেন আমি যতদিন বেঁচে আছি সুস্থ থেকে যেন প্রতিষ্ঠানটির উন্নয়ন ও অগ্রগতি এবং চাটখিল ও সোনাইমুড়িবাসীর সেবা করে যেতে পারি। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি চাটখিল প্রেসক্লাবের নবনির্মিত মিলনায়তনের নাম পলক উন্মোচনের ঘোষণা দেন।