‘ভূঞাপুরের ঢাবিয়ান’ ফোরামের আত্মপ্রকাশ

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

‘স্বপ্ন দেখি বলে’ স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন “ভূঞাপুরের

2026-01-24T17:51:01+00:00
2026-01-24T17:51:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘ভূঞাপুরের ঢাবিয়ান’ ফোরামের আত্মপ্রকাশ
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৫:৫১ পিএম   (ভিজিট : ১০৫)
X

‘স্বপ্ন দেখি বলে’ স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন “ভূঞাপুরের ঢাবিয়ান” এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১১টায় শহীদ জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ আবু সাদাত বিপলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি'র সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপি'র সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াস, কামরুজ্জামান স্ট্যালিন, প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক প্রমুখ।

সংগঠনটির ১৫ টি লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন ঢাবির সাবেক শিক্ষার্থী আসাদুজ্জামান মাসুম।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি একটি ইতিহাস, একটি চেতনার নাম। ঢাবির সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে গঠিত “ভূঞাপুরের ঢাবিয়ান” সংগঠনটি শিক্ষা বিস্তার, সামাজিক দায়বদ্ধতা এবং মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো বলেন- শিক্ষার্থীদের মেধা ও মননশীলতাকে কাজে লাগিয়ে সমাজ ও দেশের কল্যাণে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন- “ভূঞাপুরের ঢাবিয়ান” সংগঠনটি রাজনীতি ও বিভাজনের উর্ধ্বে থেকে একটি ইতিবাচক সামাজিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। সংগঠনের মাধ্যমে ভূঞাপুরসহ আশেপাশের এলাকার শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়মুখী করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহায়তা প্রদান করা হবে।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy