নাঙ্গলকোটের অগ্নিকাণ্ডে বিএনপি অফিস পুড়ে ছাই

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লার নাঙ্গলকোটে অগ্নিকাণ্ডে দুটি দোকনঘর ও বিএনপির অফিস পুড়ে ছাই হওয়ার ঘটনা ঘটেছে।শুক্রবার দিবাগত রাত ৩টারদিকে উপজেলার হেসাখাল

2026-01-24T18:03:55+00:00
2026-01-24T18:03:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাঙ্গলকোটের অগ্নিকাণ্ডে বিএনপি অফিস পুড়ে ছাই
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৬:০৩ পিএম   (ভিজিট : ৯৫)
X

কুমিল্লার নাঙ্গলকোটে অগ্নিকাণ্ডে দুটি দোকনঘর ও বিএনপির অফিস পুড়ে ছাই হওয়ার ঘটনা ঘটেছে। 

শুক্রবার দিবাগত রাত ৩টারদিকে উপজেলার হেসাখাল ইউনিয়নের দায়েমছাতি পশ্চিমবাজারে ঘটনাটি ঘটেছে। এতে প্রায় ১০লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানান, ক্ষতিগ্রস্ত দোকানের মালিক জান্নাত ভ্যারাইটিজের আবদুল করিম ও মুরগি দোকানের মালিক ইব্রাহিম। 

জানা যায়, উপজেলার হেসাখাল ইউনিয়নের দায়েমছাতি পশ্চিম বাজারের জান্নাত ভ্যারাইটিজের মালিক আবদুল করিম ও মুরগি দোকানের মালিক ইব্রাহিম প্রতিদিনের মতন শুক্রবারে রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান। 

শনিবার সকালে দোকানে এসে দেখতে পান, অজ্ঞাত দূর্বৃত্তদের লাগানো আগুনে তাদের দু‘টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে জান্নাত ভ্যারাইটিরেজ দু‘টি ফ্রিজ, বেকারী মালামাল, কসমেটিকস, বিভিন্ন ব্রান্ডের সিগারেট এবং দোকানঘর পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে জান্নাত ভ্যারাইটিজের মালিক আবদুল করিম জানান, অগ্নিকাণ্ডে তার প্রায় ৬ থেকে ৭লাখ টাকার মালামাল পুড়ে যায়। এদিকে মুরগি দোকানের মালিক ইব্রাহিম জানান, আমার দোকানের মুরগী, ডিম, দোকানঘর এবং দোকানে পিছনে রাখা কাঠ পুড়ে যায়। এতে তার প্রায় সাড়ে ৩লাখ টাকার ক্ষতি হয় বলে ইব্রাহিম জানান। 

জান্নাত ভ্যারাইটিজের মালিক আবদুল করিম জানান, আমার দোকানের পাশে বিএনপি অফিস এবং দোকানে বিএনপি ও অঙ্গসংগঠনের লোকজনের নিয়মিত উপস্থিতি থাকায় অজ্ঞাত দূর্বৃত্তরা পরিকল্পিতভাবে অগিকান্ড সংঘটিত করতে পারে।

হেসাখাল ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আলাউদ্দিন জানান, আগুনে আমাদের দায়েমছাতি বাজারে বিএনপির অফিসের অধিকাংশ অংশ পুড়ে ছাই হয়ে যায়। এব্যাপারে আমরা উপজেলা নেতৃবৃন্দকে অবহিত করেছি।

উপজেলা নির্বাহী অফিসার লিজা আক্তার বিথী জানান, এব্যাপারে আমার নিকট কেউ অভিযোগ করেনি। তবে বিষয়টি আমি শুনেছি। ক্ষতিগ্রস্ত ব্যাক্তিরা আমার নিকট অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্তের বিষয়ে আবেদন করলে তাদেরকে জেলা প্রশাসকের মাধ্যমে ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করবো।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy