গাজীপুরে পোশাক শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া: কারখানা বন্ধ ঘোষণা

গাজীপুর প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে শনিবার ৮ দফা দাবিতে আন্দোলনরত একটি পোশাক কারখানার শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে

2026-01-24T18:19:15+00:00
2026-01-24T18:19:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাজীপুরে পোশাক শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া: কারখানা বন্ধ ঘোষণা
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৬:১৯ পিএম   (ভিজিট : ৫২)
X

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে শনিবার ৮ দফা দাবিতে আন্দোলনরত একটি পোশাক কারখানার শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে পুলিশ ও শ্রমিকসহ অন্তত অর্ধশত জন আহত হয়েছেন। ঘটনার পর কারখানা অনিদিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে নোটিশ টাঙ্গিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।

পুলিশ, শ্রমিক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে কোনাবাড়ির যমুনা ডেনিমস লিমিটেড কারখানায় শ্রমিকরা ৮ দফা দাবিতে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে শ্রমিকরা কারখানার সামনে কোনাবাড়ি-কাশিমপুর সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে। এ সময় পুলিশ তাদের সড়ক থেকে সরাতে গেলে শ্রমিকরা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। 


এসময় পুলিশ ও শ্রমিকের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশ টিয়ারসেল, সাউন্ড গ্রেনেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় পুলিশ ও শ্রমিকসহ অন্তত অর্ধশত আহত হয়েছেন। শ্রমিকদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।

শ্রমিকদের ৮ দফা দাবি গুলো হল- ডিরেক্টর কাজলকান্তির বাধ্যতামূলক পদত্যাগ, বাৎসরিক ছুটির বকেয়া টাকা ২৫ জানুয়ারির মধ্যে দিতে হবে এবং পরবর্তীতে বাৎসরিক ছুটির টাকা ডিসেম্বর মাসে পরিশোধ করতে হবে, টিফিন বিল ৫০টাকা এবং রাত ১০টার পর ডিউটি করানো হলে নাইট বিলের ১৫০ টাকা দিতে হবে, হাজিরা বোনাস হেলপার থেকে অপারেটর সকলকে এক হাজার টাকা করে দিতে হবে, বেতনের পেস্লিপ ৩ থেকে ৪ তারিখের ভিতরে দিতে হবে এবং ৭ তারিখের ভিতরে বেতন পরিষোধ করতে হবে এবং যদি ৭ তারিখ শুক্রবার হয় তাহলে ৬ তারিখে পরিষোধ করতে হবে, জরুরী প্রয়োজনে ছুটি মঞ্জুর করতে হবে, ফ্লোরে কোন স্টাফ ওয়ারকারের সাথে খারাপ আচরণ এবং বাজে ভাষায় মা, বাপ তুলে গালি গালাজ করতে পারবে না, যদি কোন ওয়ারকার স্টাপের বিরুদ্ধে রিপোর্ট দেয় তা সরসরি ব্যবস্থা গ্রহণ করতে হবে, এছাড়া  এই আনন্দেলনে কোন ওয়ার্কার এবং স্টাফের উপর কোন ধরনের একশন নেওয়া যাবে না এবং চাকুরী হইতে বহিস্কার করা যাবে না।

গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ী জোনের পরিদর্শক মো. মোর্শেদ জামান সাংবাদিকদের বলেন, উশৃংখল শ্রমিক রাস্তার উপরে অবস্থান নিয়ে অবরোধ করে। সরাতে গেলে তারা পুলিশের সাথে উশৃঙ্খলা আচরণ ও ইটপাটকেল নিক্ষেপ করে। পরে টিয়ারসেল, সাউন্ড গ্রেনেট নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়া হয়। শ্রমিকদের ইটপাটকেলের আঘাতে শিল্প পুলিশের ১০ সদস্য আহত হয়েছে। কারখানায় পুলিশ মোতায়েন রয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy