আটঘরিয়ায় নির্বাচনী কর্মকর্তাদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দায়িত্বপ্রাপ্ত পাবনার আটঘরিয়ার ৮৮৩ জন কর্মকর্তার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৪ জানুয়ারি) স্থানীয়

2026-01-24T18:43:09+00:00
2026-01-24T18:43:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আটঘরিয়ায় নির্বাচনী কর্মকর্তাদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত
আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৬:৪৩ পিএম   (ভিজিট : ৩৫)
X

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দায়িত্বপ্রাপ্ত পাবনার আটঘরিয়ার ৮৮৩ জন কর্মকর্তার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) স্থানীয় দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে আটঘরিয়া উপজেলা নির্বাচন অফিসারের আয়োজনে এদিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ২ ভাগে এসব নির্বাচনে কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 

প্রশিক্ষন প্রদান করেন পাবনা জেলা নির্বচন কর্মকর্তা মাহমুদা আক্তার।

এ সময় নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয় এবং প্রজেক্টরের মাধ্যমে ভিডিও প্রদর্শন করে তাদের প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষনের  ২য় ভাগে উস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা, পুলিশ সুপার আনোয়ার জাহিদ, আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার।

এই নির্বাচনী প্রশিক্ষণের আয়োজক আটঘরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা ফাতেমা খাতুন জানান, আটঘরিয়ার ৪৫ কেন্দ্রের জন্য প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং এজেন্টস সহ মোট ৮৮৩ জনকে নির্বাচনী প্রশিক্ষণ প্রদান করা হয়। তিনি আরও জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy