প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১০:৪৩ এএম আপডেট: ২৫.০১.২০২৬ ১০:৪৯ এএম (ভিজিট : ১০৫)

X
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিএনপির বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। মুন্সীগঞ্জ–২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের পক্ষে এ জনসভার আয়োজন করা হয়।
শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার পাঁচগাও ইউনিয়ন বিএনপির উদ্যোগে দসত্তর বালুর মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ–২ আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক।
পাঁচগাও ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ সেলিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. কাইয়ুম ফকিরের সঞ্চালনায় জনসভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আকতার হোসেন মোল্লা, আক্তার হোসেন লাকরিয়া, মনিরুজ্জামান মনির, জেলা কৃষকদলের সদস্য সচিব মো. শহীদ মজুমদার, সোনারং–টঙ্গীবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন শেখ, যশলং ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল খায়ের কাজল হালদার, কামারখাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ জামাল, দিঘিরপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম মোল্লা ও সাধারণ সম্পাদক বিএম মনোয়ার হোসেন, কে-শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহাসিন মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন পাঁচগাও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইয়ার হোসেন মোল্লা, যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য জামাল মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ হোসেন সেন্টু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহবুব মল্লিক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নজরুল মোল্লা, উপজেলা সাবেক ছাত্রদল নেতা মজিবুর শেখসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
জনসভায় বক্তারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান। তারা বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শান্তিপূর্ণভাবে জনসভা শেষ হয়।