নির্বাচন সামনে রেখে কোটালীপাড়ায় গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শনে প্রশাসন

মুকসুদপুর উপজেলা প্রতিনিধি

সারাবাংলা

জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটগ্রহণের প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক পরিবেশ মূল্যায়নে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ

2026-01-25T10:50:24+00:00
2026-01-25T10:50:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নির্বাচন সামনে রেখে কোটালীপাড়ায় গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শনে প্রশাসন
মুকসুদপুর উপজেলা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১০:৫০ এএম   (ভিজিট : ১১৯)
X

জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটগ্রহণের প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক পরিবেশ মূল্যায়নে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শনে অংশ নেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জনাব মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার জনাব মো. হাবীবুল্লাহ এবং গোপালগঞ্জে মোতায়েন সেনা ইউনিট (১৯ ই বেঙ্গল)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জেড এম মাবরুকূল ইসলাম, পিএসসি।

পরিদর্শনকালে তারা কোটালীপাড়া উপজেলার ৬৩ নম্বর দক্ষিণ হিরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, হিরণ ইসলামিয়া মাদ্রাসা, ৮৩ নম্বর বহলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মোহাম্মদ মান্নান খান উচ্চ বিদ্যালয়সহ একাধিক ভোটকেন্দ্র ঘুরে দেখেন।

এ সময় ভোটকেন্দ্রগুলোর অবকাঠামোগত প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থাপনা এবং ভোটারদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়। পরিদর্শনে গোপালগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা, কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্তৃপক্ষ জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনী সমন্বিতভাবে কাজ করছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলেও তারা জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy