বেলকুচিতে জামায়াতে ইসলামীর নির্বাচনী উঠান বৈঠক

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৪ জানুয়ারি) এশার নামাজের পর উপজেলার

2026-01-25T11:41:46+00:00
2026-01-25T11:41:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বেলকুচিতে জামায়াতে ইসলামীর নির্বাচনী উঠান বৈঠক
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১১:৪১ এএম   (ভিজিট : ১২১)
X

সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৪ জানুয়ারি) এশার নামাজের পর উপজেলার মুকুন্দগাতী পশ্চিমপাড়ায় বেলকুচি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের আয়োজনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বেলকুচি পৌর ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা বাহাউদ্দিনের সভাপতিত্বে এবং পৌর জামায়াতের আমীর গোলাম সারোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর ও এমপি প্রার্থী অধ্যক্ষ আলী আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বেলকুচি উপজেলা জামায়াতের আমীর আরিফুল ইসলাম সোহেল, সহ-সেক্রেটারি মাহবুবুর রশিদ শামীম, উপজেলা জামায়াতের সাবেক আমীর আব্দুর রাজ্জাক, সমাজসেবক মাহবুর আলম, ইয়াছিন আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বৈঠকে বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর আদর্শ, কর্মসূচি ও নির্বাচনী প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে জনগণের সমর্থন কামনা করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy