চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠের নির্বাচনি জনসভায় তারেক রহমান

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠের নির্বাচনি জনসভায় উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে এ

2026-01-25T13:22:22+00:00
2026-01-25T13:25:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠের নির্বাচনি জনসভায় তারেক রহমান
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১:২২ পিএম  আপডেট: ২৫.০১.২০২৬ ১:২৫ পিএম  (ভিজিট : ১৭০)
X

চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠের নির্বাচনি জনসভায় উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে এ জনসভা শুরু হয়। পরে দুপুর সাড়ে ১২টার আগে বিএনপি চেয়ারম্যান সভামঞ্চে উপস্থিত হন। 

এর আগে, চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনসহ চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের বিএনপি প্রার্থীরা উপস্থিত হন।

সরেজমিনে দেখা যায়, ভোর থেকে দলে দলে চট্টগ্রামের পোলোগ্রাউন্ড মাঠে আসতে শুরু করেন বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষ। সমাবেশ শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় পোলোগ্রাউন্ড মাঠ। 

মাঠের ভেতরে ও বাইরে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। বিভিন্ন সড়কে যানবাহন চলাচল সীমিত করা হয়েছে। সিআরবি এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।

দীর্ঘ ২০ বছর পর শনিবার (২৪ জানুয়ারি) রাতে চট্টগ্রামে এসে পৌঁছান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পলোগ্রাউন্ড মাঠে আজকের আয়োজিত সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। 

এদিকে সমাবেশকে ঘিরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। সমাবেশ সফল করতে নগর ও জেলার বিভিন্ন এলাকায় প্রস্তুতি সভা ও প্রচার চালানো হয়েছে।

উল্লেখ্য, ২০০৫ সালের ৬ মে চট্টগ্রামের লালদীঘি মাঠে সর্বশেষ জনসভা করেছিলেন তারেক রহমান।





  বিষয়:   জনসভা  তারেক রহমান  চট্টগ্রাম  নির্বাচনি জনসভা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy