পাবনা-১ আসনে আবু সাইয়িদের মনোনয়ন প্রত্যাহার ভিপি শামসুর রহমানই ধানের শীষের প্রার্থী

ফারুক হোসেন, সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে পাবনা-১ (সাঁথিয়া) আসনে বইছে নতুন রাজনৈতিক হাওয়া। আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী

2026-01-25T15:04:15+00:00
2026-01-25T15:09:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাবনা-১ আসনে আবু সাইয়িদের মনোনয়ন প্রত্যাহার ভিপি শামসুর রহমানই ধানের শীষের প্রার্থী
ফারুক হোসেন, সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৩:০৪ পিএম  আপডেট: ২৫.০১.২০২৬ ৩:০৯ পিএম  (ভিজিট : ৬১৫)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে পাবনা-১ (সাঁথিয়া) আসনে বইছে নতুন রাজনৈতিক হাওয়া। আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ সরাসরি বিএনপিতে যোগদান করায় জেলাজুড়ে শুরু হয়েছিলো জল্পনা-কল্পনা। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেও শেষ মুহূর্তে তাঁর এই সাঁথিয়ার অনুসারীরা ভিপি শামসুর রহমান এর সাথেই কাজ করবেন বলে জানিয়েছেন সাংবাদিকদেরকে তিনি। 

অবশেষে ২৫ জানুয়ারী অধ্যাপক আবু সাইয়িদ তার মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন বলে জানান, পাবনা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড.শাহেদ মোস্তফা।

৬৮ পাবনা-১ সাঁথিয়া আসন নিয়ে আগামী ২৬ জানুয়ারি বিকেলের মধ্যেই পরিষ্কার হয়ে যাবার কথা থাকলেও আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ ২৩ জানুয়ারি রাজনৈতিক ডটকমের সাথে সাক্ষাৎকারে বলেন, এই বয়সে এসে মাত্র ১২ দিন বা ১৫ দিনের ভেতরে ২৮৮টা বা ৩০০টা গ্রাম ঘুরে ঘুরে মানুষের দ্বারে দ্বারে যাওয়া আমার পক্ষে একটু ডিফিকাল্ট। 

অধ্যাপক আবু সাইয়িদ একসময় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ছিলেন। ২০০৮ সালে দলীয় মনোনয়ন না পেয়ে দলটির সঙ্গে রাজনৈতিক দূরত্ব তৈরি হয়। ২০১৮ সালে তিনি গণফোরাম থেকে ‘ধানের শীষ’ প্রতীকে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে নির্বাচন করেন। এবারের নির্বাচনে তিনি স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তবে গত বুধবার তিনি সরাসরি বিএনপিতে যোগ দেন। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। 

তপশিল অনুযায়ী, আগামী ২৬ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ২৭ জানুয়ারি প্রতীক বরাদ্দ করা হবে। রাজনৈতিক মহলে সব গুঞ্জন–শেষে ভিপি শামসুর রহমানের হয়েই ধানের শীষের কাজ করবেন অধ্যাপক আবু সাইয়িদ এমনটাই বলছেন আবু সাইয়িদ  এর ঘনিষ্ঠজনেরা।

নিজের প্রার্থিতা এবং আবু সাইয়িদের যোগদান প্রসঙ্গে বিএনপির মনোনীত প্রার্থী ভিপি শামসুর রহমান সাংবাদিকদের বলেন, ‘চিন্তার কোনো কারণ নেই। অধ্যাপক আবু সাইয়িদ একজন বর্ষীয়ান রাজনীতিক ও সাবেক মন্ত্রী। তিনি আমার জন্যই ধানের শীষের পক্ষে ভোট চাইবেন। দল হয়তো ভবিষ্যতে তাঁকে অন্য কোনো উচ্চাসনে বসাবে।’ 

অন্যদিকে, অধ্যাপক আবু সাইয়িদ বলেন,  দলের চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছি। তারা যেভাবে বলবেন, সেভাবেই কাজ করব।’  

জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বিষয়টিকে কেন্দ্রের ওপর ছেড়ে দিয়ে বলেন, ‘এটি কেন্দ্রীয় নেতৃত্বের ব্যাপার। এখানে আমার বলার কিছু নেই। তবে তাঁর যোগদানে মানুষের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে।’

উল্লেখ্য, সীমানা নিয়ে আইনি জটিলতার কারণে এই আসনে নির্বাচন কিছুটা অনিশ্চিত হলেও হাইকোর্টের আপিল বিভাগের আদেশে পাবনা-১ সাঁথিয়া আসনকে একক আসন হিসেবে বহাল রেখে নির্বাচনের নির্দেশনা দেওয়া হয়েছে। বর্তমানে এই আসনে বিএনপি মনোনীত  ভিপি শামসুর রহমান ছাড়াও সাবেক সফল মন্ত্রী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমিরের সুযোগ্য পুত্র  জামায়াত মনোনীত ব্যারিস্টার মোহাম্মদ নজিবুর রহমান মোমেন ও ইসলামী আন্দোলনের আব্দুল গনি প্রার্থী হিসেবে রয়েছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy