টুঙ্গিপাড়ায় সেনাবাহিনীর ভুয়া পরিচয়ে কিশোর আটক

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় সেনাবাহিনীর সদস্য পরিচয়ে ঘোরাঘুরি করার অভিযোগে এক কিশোরকে আটক করেছে স্থানীয় জনতা ও আইনশৃঙ্খলা বাহিনী।ঘটনাটি

2026-01-25T15:12:25+00:00
2026-01-25T15:12:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টুঙ্গিপাড়ায় সেনাবাহিনীর ভুয়া পরিচয়ে কিশোর আটক
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৩:১২ পিএম   (ভিজিট : ১৬৯)
X

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় সেনাবাহিনীর সদস্য পরিচয়ে ঘোরাঘুরি করার অভিযোগে এক কিশোরকে আটক করেছে স্থানীয় জনতা ও আইনশৃঙ্খলা বাহিনী।

ঘটনাটি ঘটে গত ২৪ জানুয়ারি ২০২৬ খ্রি., শনিবার রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে। টুঙ্গিপাড়া থানাধীন বর্ণি গ্রামের দক্ষিণপাড়া মুন্সিবাড়ীর সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়।

আটক ব্যক্তির নাম রাহাত চৌধুরী (১৭)। তার পিতা মৃত দেলোয়ার চৌধুরী, মাতা লাবনী। তার স্থায়ী ঠিকানা ভাগ্যকুল, থানা শ্রীনগর, জেলা মুন্সিগঞ্জ এবং বর্তমানে সে মৌলভীপাড়া (মোল্লাবাড়ি), থানা ও জেলা গোপালগঞ্জে বসবাস করছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাহাত চৌধুরী ট্রাউজার পরিহিত অবস্থায় হাতে একটি ওয়াকি-টকি নিয়ে বর্ণি গ্রামের মধ্যপাড়া মুন্সিবাড়ীর সামনে ঘোরাঘুরি করছিল। স্থানীয়রা তার পরিচয় জানতে চাইলে সে নিজেকে সেনাবাহিনীর সদস্য বলে দাবি করে এবং এলাকায় গোয়েন্দা কার্যক্রমে নিয়োজিত আছে বলে জানায়।
তবে স্থানীয়দের সন্দেহ হলে তার কাছে সেনাবাহিনীর আইডি কার্ড বা কোনো বৈধ পরিচয়পত্র দেখতে চাইলে সে তা দেখাতে ব্যর্থ হয়। এ সময় স্থানীয়রা বিষয়টি টুঙ্গিপাড়া থানায় অবহিত করেন।

সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে টুঙ্গিপাড়া থানা পুলিশের টহল দল এবং টুঙ্গিপাড়ায় দায়িত্বরত সেনাবাহিনীর টহল দল যৌথভাবে সন্দেহভাজন রাহাত চৌধুরীকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি ওয়াকি-টকি উদ্ধার করা হয়।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় একটি মামলা নেওয়া হয়েছে ১৪০/১৭০ ধারায় মামলা নং ৮/২৬,তাকে ২৫ জানুয়ারি দুপুরে পরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে । এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy