ঝালকাঠিতে ৬ লিটার চোলাই মদসহ আটক ১

ঝালকাঠি প্রতিনিধি

সারাবাংলা

ঝালকাঠিতে দেশীয় তৈরি চোলাই মদসহ এক ব্যক্তিকে আটক করেছে ডিবি পুলিশ।আজ রবিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে ঝালকাঠি

2026-01-25T15:44:18+00:00
2026-01-25T15:44:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঝালকাঠিতে ৬ লিটার চোলাই মদসহ আটক ১
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৩:৪৪ পিএম   (ভিজিট : ২১৭)
X

ঝালকাঠিতে দেশীয় তৈরি চোলাই মদসহ এক ব্যক্তিকে আটক করেছে ডিবি পুলিশ।

আজ রবিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে ঝালকাঠি জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে নবগ্রাম এলাকার মকরমপুর গ্রাম থেকে মোঃ নাছির উদ্দিন মৃধা (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি মৃত মাজেদুর রহমানের ছেলে।

ডিবি পুলিশের উপস্থিতিতে তার বসতঘরের রান্নাঘরের উত্তর কোণে রাখা একটি সাদা প্লাস্টিকের কন্টেইনার তল্লাশি করে ৬লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy