প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৩:৫৯ পিএম (ভিজিট : ৮৩)

X
কুষ্ঠ রোগ নিরাময়যোগ্য, সামাজিক কুসংস্কার প্রকৃত বাধা এই প্রতিপাদ্য বিষয় নিয়ে নীলফামারীতে পালিত হয়েছে বিশ্ব কুষ্ঠ দিবস।
রবিবার (২৫ জানুয়ারী) সকাল ১১টায় কুষ্ঠ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সিভিল সার্জন অফিসের আয়োজনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সন্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডাঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ আতিউর রহমান শেখ, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হেনা মোস্তফা কামাল, জ্যাপাইগো বিডি’র ডিষ্ট্রিক টেকনিক্যাল অফিসার ডাঃ মোঃ আবদুস সালাম, ডিবিএল এম হাসপাতালের ইনচার্জ ডাঃ পবন রোজারিত্ত, কুষ্ঠ প্রতিবন্ধি ফেডারেশনের প্রতিনিধি কৃঞ্চ চন্দ্র রায়সহ আরো অনেকে।
সভায় সিভিল সার্জন ডাঃ আব্দুর রাজ্জাক বলেন, কুষ্ঠ একটি প্রাচীনতম রোগ। এটি সম্পূর্ণ নিরাময়যোগ্য। প্রাথমিক পর্যায়েই নিয়মিত চিকিৎসা নিলে সম্পূর্ণ ভালো হওয়া সম্ভব।
তিনি আরো বলেন, এটা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও মানুয়ের দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন। সরকারের পাশাপাশি সবাইকে এ ব্যাপারে জোরালো ভুমিকা রাখতে হবে।