ধানকাঠিতে সমাজকে মাদক থেকে দূরে রাখতে ব্যতিক্রমী আয়োজন

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি

সারাবাংলা

“মাদককে না বলি, সুস্থ সবল জীবন গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নে মাদকবিরোধী সচেতনতামূলক সভা

2026-01-25T17:35:03+00:00
2026-01-25T17:35:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ধানকাঠিতে সমাজকে মাদক থেকে দূরে রাখতে ব্যতিক্রমী আয়োজন
ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৫:৩৫ পিএম   (ভিজিট : ৭৫)
X

“মাদককে না বলি, সুস্থ সবল জীবন গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেল ৫টায় ধানকাঠি ইউনিয়নের দশমনতারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মাদক থেকে দূরে থাকার পাশাপাশি সুস্থ, সুন্দর ও স্বাভাবিক জীবন গড়ে তোলার আহ্বান জানানো হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক কোনো সমস্যার সমাধান নয়; বরং এটি ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ভয়াবহ ধ্বংস ডেকে আনে। মাদকাসক্তি মানুষের স্বাভাবিক জীবনব্যবস্থা নষ্ট করে এবং সামাজিক অবক্ষয় বাড়িয়ে তোলে। তাই মাদকমুক্ত সমাজ গড়তে হলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনকে একযোগে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বক্তারা আরও বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে নিয়মিত এ ধরনের কর্মসূচি অত্যন্ত জরুরি। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সচেতনতা কার্যক্রম জোরদার করা গেলে ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করা সম্ভব হবে।

অনুষ্ঠানের একপর্যায়ে উপস্থিত সবাই মাদককে ‘না’ বলার শপথ নেন এবং মাদকমুক্ত বাংলাদেশ গড়তে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy