গাজীপুরে ভুয়া ডিবি পুলিশ ও সাংবাদিক পরিচয়দানকারী ৫ প্রতারক গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুর মহানগরের চাপুলিয়া এলাকা থেকে ডিবি পুলিশ ও সাংবাদিক পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে গাজীপুর

2026-01-25T17:40:22+00:00
2026-01-25T17:40:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাজীপুরে ভুয়া ডিবি পুলিশ ও সাংবাদিক পরিচয়দানকারী ৫ প্রতারক গ্রেপ্তার
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৫:৪০ পিএম   (ভিজিট : ১২৩)
X

গাজীপুর মহানগরের চাপুলিয়া এলাকা থেকে ডিবি পুলিশ ও সাংবাদিক পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

রোববার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) অশোক কুমার পাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় চাপুলিয়া এলাকার জনৈক মনসুরের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ডিবি পুলিশ ও সাংবাদিক পরিচয়দানকারী রোমান হোসেন শুভ (২৫), শাহিন আলম (৪০), মো. ইউসুফ আলী (৩৪), সাইফুল ইসলাম (৩৬) ও মো. কবির হোসেনকে (৩০) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি জোড়া হ্যান্ডকাফ, ডিবি পুলিশের একটি কটি, একটি লেজার লাইট, একটি ডিএসএলআর ক্যামেরা, একটি অনলাইন পোর্টালের মাউথ স্পিকার, ইউসুফ আলী নামীয় একটি পুলিশ আইডি কার্ড এবং ‘মাতৃবাংলা প্রেস’ লেখা দুটি প্রেস আইডি কার্ড জব্দ করা হয়।

ডিবি পুলিশের এই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক গুরুতর মামলা রয়েছে। রোমান হোসেন শুভর বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা রয়েছে। শাহিন আলমের বিরুদ্ধে একটি অপহরণ মামলা ও একটি প্রতারণা মামলা রয়েছে। ইউসুফ আলীর বিরুদ্ধে তিনটি যৌতুক নির্যাতন মামলা, একটি ডাকাতির প্রস্তুতি মামলা, দুটি হত্যা মামলা, একটি মারামারি মামলা এবং একটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy