ভূঞাপুরে স্কুলছাত্রী উত্যক্তের দায়ে যুবককে কারাদণ্ড
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৫:৫৫ পিএম (ভিজিট : ৪৪৪)

X
টাঙ্গাইলের ভূঞাপুরে স্কুলছাত্রীকে উত্যক্ত করার দায়ে মোবাইল কোর্ট ২৫ জানুয়ারি (রবিবার) যুবককে ২৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে।
অলোয়া ইউনিয়নের ভারই এলাকায় কবির হোসেন (২৫) নামে ওই যুবক এক স্কুলছাত্রীর বোরকা ধরে টান দেয় এবং অশালীন ও আপত্তিকর কথা বলে তাকে উত্যক্ত করেন। ঘটনা প্রশাসনের নজরে আসার সঙ্গে সঙ্গে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান আইনানুগ ব্যবস্থা হিসেবে এই কারাদণ্ড প্রদান করেন।
তিনি বলেন, “নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।”