প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৬:৪৩ পিএম (ভিজিট : ৩১৪)

X
বগুড়ার গাবতলীতে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে বিএনপি নেতা অ্যাডভোকেট শিপন আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
তিনি গাবতলী উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবং সুখানপুকুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে তাকে বহিষ্কার করা হয়।
শনিবার (২৫ জানুয়ারি ২০২৬) গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুনের ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যম একাউন্ট থেকে এ সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি প্রচার করা হয়।
এর আগে গাবতলীর সুখানপুকুর ইউনিয়নে এক নারীসহ একই কক্ষে আটক ও পরে গভীর রাতে বিয়ের ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। দলীয় আদর্শ ও শৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের ঘটনায় কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।