ইসলামী আন্দোলন বাংলাদেশ আখাউড়া শাখা কার্যালয় উদ্বোধন

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

শুধু নেতা নয়,নীতির পরিবর্তন চাই এই স্লোগান কে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া শাখা কার্যালয়ের শুভ

2026-01-26T11:05:14+00:00
2026-01-26T11:05:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইসলামী আন্দোলন বাংলাদেশ আখাউড়া শাখা কার্যালয় উদ্বোধন
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ১১:০৫ এএম   (ভিজিট : ৬২)
X

শুধু নেতা নয়,নীতির পরিবর্তন চাই এই স্লোগান কে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া শাখা কার্যালয়ের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদের উওর পাশে ছায়েদ কমপ্লেক্সের নিচতলায় দোয়া মাহফিল ও আলোচনা সভার মধ্য দিয়ে এ অফিস উদ্বোধন করা হয়।

সভায় আখাউড়া উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মুসলে উদ্দিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ বাবর আলীর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাত পাখার প্রার্থী আলহাজ্ব মুফতি জসীম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন কসবা উপজেলার সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ।

 এসময় আরও উপস্থিত ছিলেন আখাউড়া ইসলামী আন্দোলন সহ-সভাপতি মুফতি জিয়ার রহমান, সাধারণ সম্পাদক মুফতি মনিরুজ্জামান ও ইউনিয়ন এর দায়িত্বশীল সহ অত্র কমিটির নেতৃবৃন্দ।

 সভায় বক্তারা বলেন, ইসলামী আদর্শভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করতে হবে। জনগণের নৈতিক ও মানবিক উন্নয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও বক্তারা উল্লেখ করেন।

প্রধান অতিথি আলহাজ্ব মুফতি জসীম উদ্দিন বলেন, দুর্নীতিমুক্ত, শোষণহীন ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিকল্প নেই। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার আহ্বান জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy