প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ১২:১৩ পিএম (ভিজিট : ৪৭)

X
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষ্যে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে মা সমাবেশের আয়োজন করা হয়েছে।
রবিবার(২৫জানুয়ারি) সকাল ১০ টায় বানিয়ালা ইউনিয়নের মাঝিয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি রিটার্নিং অফিসার আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: সাইফুর রহমান।
এ সময় তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রশাসন কোন ছাড় দেবে না সে বার্তা স্পষ্ট করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। তার বক্তব্যে তারাকান্দা বাসিকে নির্ভয়ে ভোটকেন্দ্রে যেয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে উদ্বুদ্ধ করেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওবায়দুল্লা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস, এম, নাজমুস ছালেহীন,ফুলপুর সার্কেল এএসপি রাকিবুর রহমান রাকিব।
উক্ত মা সমাবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গণভোটের প্রচার ও ভোটার ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসার মো: আমিনুল ইসলাম বলেন,নির্বাচনে কোন অনিয়ম মোকাবেলায় উপজেলা প্রশাসন জিরো টলারেন্ট নীতি অবলম্বন করছে। যেকোনো অভিযোগ আমলে নিয়ে তড়িৎ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনে উপজেলা প্রশাসন নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।তিনি সকলের সহযোগিতা কামনা করছেন। দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় বিভিন্ন এলাকার নারী ভোটার রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,উপজেলা কর্মকর্তা, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।