প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ২:১৩ পিএম (ভিজিট : ৪৩)

X
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৬ শে জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপম দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আরিফুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আতিকুর রহমান মাসুদ, ফেকামারা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম বিপ্লব, পাকুন্দিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ আব্দুল আল মনসুর, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবদুল কদ্দুছ, পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছর উদ্দিন আহমেদ, সুখিয়া ইউপি চেয়ারম্যান আবদুল হামিদ টিটু, চন্ডিপাশা ইউপি চেয়ারম্যান শামসুদ্দীন, নারান্দি ইউপি চেয়ারম্যান মুছলেহ উদ্দিন, চরফরাদী ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান, পাকুন্দিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ক.ম. মুহিবুল্লাহ বচ্চন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক তরীকুল হাসান শাহীন পাকুন্দিয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ আবু হানিফ প্রমূখসহ উপজেলার সকল দপ্তরের প্রধানগণ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মাসিক সভায় আইন শৃঙ্খলাসহ উপজেলার সার্বিক বিষয়ে আলোচনা ও পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।