নেছারাবাদে ইডিসি প্রকল্পের আওতায় প্রশিক্ষণ ও চুক্তি স্বাক্ষর

নেছারাবাদ উপজেলা প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে আরেকটি গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে।সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা

2026-01-26T17:29:40+00:00
2026-01-26T17:29:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নেছারাবাদে ইডিসি প্রকল্পের আওতায় প্রশিক্ষণ ও চুক্তি স্বাক্ষর
নেছারাবাদ উপজেলা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৫:২৯ পিএম   (ভিজিট : ৬১)
X

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে আরেকটি গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে। 

সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, নেছারাবাদ উপজেলা কার্যালয়ের আয়োজনে ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্প (ইডিসি) এর আওতায় End User Connectivity প্রদান পরবর্তী গ্রাহক পর্যায়ে প্রশিক্ষণ ও ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, নেছারাবাদ, পিরোজপুরের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, নেছারাবাদের সার্বিক সহযোগিতায় সম্পন্ন হয়। প্রকল্পের আওতায় নেছারাবাদ উপজেলার মোট ১০০টি শিক্ষা প্রতিষ্ঠান—এর মধ্যে ৯০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে End User Connectivity সংক্রান্ত প্রশিক্ষণ ও চুক্তি স্বাক্ষর কার্যক্রম সম্পন্ন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার জনাব অমিত দত্ত। তিনি তাঁর বক্তব্যে বলেন, ডিজিটাল সংযোগের মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার আরও সহজ ও কার্যকর হবে, যা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব খোন্দকার জসিম আহমেদ এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মো. জহিরুল আলম। তাঁরা শিক্ষাক্ষেত্রে ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তির গুরুত্ব তুলে ধরেন এবং এই উদ্যোগকে সময়োপযোগী বলে মন্তব্য করেন।

অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন উপজেলা আইসিটি অফিসার জনাব মো. মেহেদী হাসান। তিনি প্রকল্পের সার্বিক অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করেন।

উল্লেখ্য, ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্পের আওতায় নেছারাবাদ উপজেলায় মোট ২৯৬টি সংযোগ প্রদানের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ১৪৯টি প্রতিষ্ঠানে সংযোগ প্রদান সম্পন্ন হয়েছে এবং বাকি প্রতিষ্ঠানগুলোতে সংযোগ প্রদানের কাজ চলমান রয়েছে।

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের নিযুক্ত ভেন্ডর প্রতিষ্ঠান একসেস টেলিকম (বিডি) লিমিটেড–এর জেনারেল ম্যানেজার আহমেদ হাবিব আহসান উপস্থিত থেকে ইন্টারনেট ব্যবহারের নিরাপত্তা, গতি ও কারিগরি বিষয়ক বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।

এই উদ্যোগের মাধ্যমে নেছারাবাদ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ডিজিটাল শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy