ঘরে ঢুকে তোকে গুলি করে মারব

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

‘তোর ভাইকে যেমন ১০ হাজার মানুষের মাঝখানে মেরেছি। ৫০ হাজার পুলিশ নিয়ে থাকলেও আমি ইমন তোর ঘরে ঢুকবো।

2026-01-26T20:48:27+00:00
2026-01-26T20:48:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘৫০ হাজার পুলিশ থাকলেও ঘরে ঢুকে তোকে গুলি করে মারব’
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৮:৪৮ পিএম   (ভিজিট : ৩৭৮)
সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ইমন
X

সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ইমন

‘তোর ভাইকে যেমন ১০ হাজার মানুষের মাঝখানে মেরেছি। ৫০ হাজার পুলিশ নিয়ে থাকলেও আমি ইমন তোর ঘরে ঢুকবো। তোর অস্তিত্ব রাখবো না। তোকে মেরে ফেলবো।’ চট্টগ্রামে এভাবেই আজিজ উদ্দিন নামে এক বিএনপি নেতার মোবাইলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে হুমকির অডিও। 

হুমকি পাওয়া আজিজ উদ্দিন নগরের বায়েজিদ বোস্তামী থানা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক। তিনি চট্টগ্রাম-৮ (বোয়ালখালী, চান্দগাঁও) আসনে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণায় গত বছরের ৫ নভেম্বর গুলিতে নিহত সরোয়ার হোসেন ওরফে বাবলার ছোট ভাই। 

গতকাল রবিবার তার হোয়াটসঅ্যাপে হুমকির এই অডিও পাঠানো হয় বলে পুলিশকে জানিয়েছেন। আজিজের দাবি, হুমকি দেওয়া ব্যক্তি চট্টগ্রামের ‘সন্ত্রাসী’ মোবারক হোসেন ওরফে ইমন। মোবারক চট্টগ্রামের আলোচিত ‘সন্ত্রাসী’ সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের ডান হাত হিসেবে পরিচিত। চট্টগ্রামে খুন, চাঁদাবাজি ও প্রকাশ্যে অস্ত্রবাজির ঘটনায় ঘুরেফিরে তার নাম আসছে। কিন্তু তাকে খুঁজে পাচ্ছে না পুলিশ।

ভাইরাল সেই অডিওতে শুরুতেই চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় অশ্লীলভাবে আজিজকে গালাগাল করতে শোনা যায়। আজিজের উদ্দেশে বলা হয়, ‘কয় দিন ঘরে বসে থাকবি, প্রশাসন কয় দিন পাহারা দেবে। প্রশাসন থেকেই–বা কী হবে, তোর ভাইকে ১০ হাজার মানুষের মধ্যে মেরেছি। ৫০ হাজার পুলিশ নিয়ে থাকলেও ঘরে গিয়ে তোকে মেরে ফেলবো। তোকে মারতে আমি যাবো। তোর ভাইকে মানুষ দিয়ে মাথায় গুলি করে মেরেছি। তোর অস্তিত্ব রাখবো না। তোকে মারার জন্য আমি যাবো, মনে রাখিস। তোকে গুলি করে পুরো শরীর বোলতার বাসা বানিয়ে ফেলবো। তোকে মারলে কী হবে। একটি খুন করলে যে সাজা, ১০টি খুন করলেও সেই সাজা।’

এ বিষয়ে আজিজ উদ্দিন বলেন, ‘আমার ভাই সরোয়ার হোসেনকে গুলি করে হত্যার পর থেকেই সন্ত্রাসীরা আমাকে নিয়মিত হুমকি দিচ্ছে। সর্বশেষ হুমকির পর নিরাপত্তাহীনতায় ভুগছি। এ বিষয়ে মৌখিকভাবে বায়েজিদ বোস্তামী থানার ওসি এবং চট্টগ্রাম নগর পুলিশের কমিশনারকে জানিয়েছি।’

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, ‘হুমকির বিষয়টি সম্পর্কে আমি অবগত হয়েছি। সন্ত্রাসী মোবারককে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে। সে বিদেশি নম্বরের হোয়াটসঅ্যাপ ব্যবহার করে হুমকিসহ বিভিন্ন অপরাধ করে আসছে বলে পুলিশ জানতে পেরেছে। আমরা তার অবস্থান জানার চেষ্টা করছি।’




  বিষয়:   সন্ত্রাসী  মোবারক হোসেন ইমন  ছোট সাজ্জাদ  গুলি  হুমকি 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy