গাজীপুরে অভিযানে আগ্নেয়াস্ত্র-পেট্রোল বোমা উদ্ধার

স্টাফ রিপোর্টার, গাজীপুর

সারাবাংলা

গাজীপুরের কাপাসিয়ায় সেনাবাহিনীর সদস্যরা এক অভিযানে একটি বিদেশি পিস্তল, গোলাবারুদ, ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছে। তবে এ

2026-01-27T11:41:45+00:00
2026-01-27T11:41:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাজীপুরে অভিযানে আগ্নেয়াস্ত্র-পেট্রোল বোমা উদ্ধার
স্টাফ রিপোর্টার, গাজীপুর
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ১১:৪১ এএম   (ভিজিট : ৩৬)
X

গাজীপুরের কাপাসিয়ায় সেনাবাহিনীর সদস্যরা এক অভিযানে একটি বিদেশি পিস্তল, গোলাবারুদ, ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার সনমানিয়া ইউনিয়নের আড়াল বাজার এলাকার গোলারটেক থেকে এসব অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, কাপাসিয়া আর্মি ক্যাম্পের (৪৬ ডিভিশন লোকেটিং আর্টিলারি) মেজর মহিউদ্দিন আলমগীরের নেতৃত্বে একটি টহল দল এলাকায় ওই অভিযান চালায়। অভিযানের সময় পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও বিস্ফোরক গুলো উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া সরঞ্জামের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, চারটি ককটেল বোমা, তিনটি পেট্রোল বোমা এবং একটি চাকু। অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনুর আলম সংবাদ মাধ্যমকে বলেন, সেনাবাহিনীর অভিযানে উদ্ধার হওয়া অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক আড়াল তদন্ত কেন্দ্রে জমা দেওয়া হয়েছে।

তিনি জানান, এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy