বিলাইছড়িতে রাতের অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত কাশেম মেম্বার

বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

সারাবাংলা

রাঙামাটির বিলাইছড়িতে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একটি পরিবার সম্পূর্ণভাবে নিঃস্ব হয়ে পড়েছে।গত ২৬ জানুয়ারি দিবাগত রাত আনুমানিক

2026-01-27T15:20:56+00:00
2026-01-27T16:46:16+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
বিলাইছড়িতে রাতের অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত কাশেম মেম্বার
বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৩:২০ পিএম  আপডেট: ২৭.০১.২০২৬ ৪:৪৬ পিএম  (ভিজিট : ২১৯)
X

রাঙামাটির বিলাইছড়িতে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একটি পরিবার সম্পূর্ণভাবে নিঃস্ব হয়ে পড়েছে। 


গত ২৬ জানুয়ারি দিবাগত রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে উপজেলার কেংড়াছড়ি বাজার এলাকার বাসিন্দা মো: কাশেম (২৫) এর বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। তিনি সাবেক ইউপি সদস‍্য ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, আগুনের সঠিক সূত্রপাত জানা যায়নি। তবে পরিবারের সদস্য মোছা: বিথী জানান, গভীর রাতে হঠাৎ মশারির ভেতর আগুন দেখতে পেয়ে তারা ঘুম থেকে জেগে ওঠেন। এ সময় দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে।


পরিবারের আরেক সদস্য মোছা: পারভীন বলেন, ঘুম থেকে উঠে তিনি প্রথমে রান্নাঘরের চালের ওপর আগুন জ্বলতে দেখেন। মুহূর্তের মধ্যেই আগুনের শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরের ভেতরে থাকা নগদ টাকা ও মূল্যবান আসবাবপত্র সম্পূর্রণ ভষ্ম হয়ে যায়। প্রাণ বাঁচাতে পরনের এক কাপড়েই কোলের শিশু নিয়ে কোনো রকমে ঘর থেকে বেরিয়ে এসে প্রাণ বাঁচায়।

এই অগ্নিকাণ্ডে বসতঘরসহ পরিবারের সকল সম্পত্তি পুড়ে গেলে মো: কাশেম এর পরিবার বর্তমানে সম্পূর্ণ নিঃস্ব ও অসহায় অবস্থায় রয়েছে। 


এদিকে চলমান প্রচণ্ড শীতের মধ্যে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে পরিবারটির।


স্থানীয়রা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সমাজের বিত্তবানদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy