প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৪:০৭ পিএম (ভিজিট : ১২৩)

X
সিরাজগঞ্জে ১৯কেজি ৪০০গ্রাম গাঁজাসহ দুই মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে র্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেপ্তার দুজন হলেন নাটোর জেলার গুরুদাসপুর থানার খামারনাচকৈড় গ্রামের মৃত ছইরুদ্দিনের ছেলে মো. ছাইফুল ইসলাম (৪২) এবং একই গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে মো. নয়ন আলী (৩৩)।
র্যাব জানায়, সোমবার বিকেল চারটার দিকে তাড়াশ উপজেলার মান্নাননগর বাজার এলাকায় হাজী দলিল উদ্দিন সরকারের মেসার্স সরকার এন্টারপ্রাইজের সামনে মান্নাননগর থেকে রানীরহাটগামী পাকা সড়কে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় একটি ট্রাক তল্লাশি করে ১৯ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে গাঁজার পাশাপাশি গাঁজা ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন, নগদ ১৫ হাজার ৮০০ টাকা এবং একটি ট্রাক জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছেন, তাঁরা দীর্ঘদিন ধরে ট্রাকযোগে দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিলেন। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে তাড়াশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা করা হয়েছে।