নেছারাবাদে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

নেছারাবাদ প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় আজ সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায়

2026-01-27T21:03:13+00:00
2026-01-27T21:03:13+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নেছারাবাদে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত
নেছারাবাদ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৯:০৩ পিএম   (ভিজিট : ২০৪)
X

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় আজ সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত দত্ত। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ ও নেছারাবাদ থানার তদন্ত অফিসার রাধেশ্যাম।

এছাড়াও সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক , সামাজিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার অমিত দত্ত বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। যারা ভোট গ্রহণকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন, তাঁদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

তিনি আরও জানান, নির্বাচন উপলক্ষে মন্ত্রণালয় থেকে উপজেলার ৫২টি ভোটকেন্দ্রের জন্য সিসি ক্যামেরা বরাদ্দ পাওয়া গেছে। প্রতিটি কেন্দ্রে ছয়টি করে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। বরাদ্দ পাওয়ার আগেই প্রশাসনের উদ্যোগে ২২টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন সম্পন্ন করা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে উপজেলা পর্যায় থেকেই সার্বিকভাবে ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করা হবে।

নির্বাচনের দিন কোনো ধরনের সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে বলেও তিনি আশ্বস্ত করেন।

সভায় উপস্থিত বক্তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy